পার্টনারশিপ প্রোগ্রাম ও কমিশন অফার

আপনি কি টেকনোলজি বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে আগ্রহী? JK TECHNOLOGY BANGLADESH এখন দিচ্ছে আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করার সুবর্ণ সুযোগ। আমাদের সাথে যুক্ত হয়ে ঘরে বসেই আয় করুন। আমরা বিদেশী পণ্যে সিল লাগিয়ে দেশি পণ্য বলি না, বরং নিজেদের উদ্ভাবনী শক্তিতে বিশ্বাস করি!

আমাদের সাথে আয়ের সুযোগসমূহ

অনলাইন ও ডিজিটাল মার্কেটিং

আমাদের যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস অনলাইন মার্কেটপ্লেস সমূহে (যেমন: Daraz, Bikroy.com, ClickBD) এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (Facebook Market, Reels, TikTok, YouTube, Instagram) মার্কেটিং করে আপনি আয় করতে পারেন। আমাদের কন্টেন্ট নিয়ে নিয়মিত প্রচার করলে পারফরম্যান্স অনুযায়ী প্রতি মাসে ১০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে।

ডিভাইস প্রোডাকশন (পার্ট-টাইম)

যারা ইলেকট্রনিক্স সার্কিট এবং অ্যাসেম্বলিংয়ের কাজে দক্ষ, তারা আমাদের ডিভাইস প্রোডাকশন টিমে যোগ দিতে পারেন। প্রতিটি ডিভাইস তৈরির জন্য থাকবে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক বা স্যালারি। এটি পার্ট-টাইম বা ফ্রিল্যান্স হিসেবে করার চমৎকার সুযোগ।

টেকনিক্যাল সেটআপ সার্ভিস

ইলেকট্রিক্যাল কাজে দক্ষ ব্যক্তিরা আমাদের কাস্টমারের ঠিকানায় গিয়ে সরাসরি পাম্প কন্ট্রোলার সেটআপ করে দিয়ে আয় করতে পারেন। প্রতিটি সফল সেটআপের জন্য আপনি এলাকাভেদে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ পাবেন।

হোলসেল ও ডিলারশিপ সাপোর্ট

নিজ এলাকায় মার্কেটিং বা ব্যক্তিগত ব্যবসার জন্য আমাদের থেকে পাইকারি পণ্য নিলে থাকছে ১০% থেকে ২০% পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট। আমরা আপনাকে মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রফেশনাল ইমেজ, ভিডিও এবং সব ধরণের টেকনিক্যাল গাইডলাইন প্রদান করবো।

শেয়ার এবং ইনভেস্টমেন্ট পার্টনারশিপ

আপনি চাইলে আমাদের ব্যবসার পার্টনার হিসেবে অংশ নিতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ এবং ব্যবসা প্রসারে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আলোচনা সাপেক্ষে লভ্যাংশ (Profit) এবং দায়বদ্ধতা (Liabilities) সুনির্দিষ্ট চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।

কিভাবে শুরু করবেন?

ডানের ফর্মটি পূরণ করে আপনার তথ্য জমা দিন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত কাজের প্রক্রিয়া বুঝিয়ে দেবে। আসুন, দেশীয় প্রযুক্তির প্রসারে একসাথে কাজ করি।

আবেদন করুন