কবরস্থান ম্যানেজমেন্ট সফটওয়্যার

Product Price

৳ 3,600



প্রোডাক্ট ডিটেইলস

কেন আমাদের এই সফটওয়্যার?

আমাদের পারিবারিক, সামাজিক বা কেন্দ্রীয় কবরস্থানগুলোতে বছরের পর বছর ধরে পূর্বপুরুষ ও আত্মীয়-স্বজনদের দাফন করা হচ্ছে। কিন্তু লিখিত নথি না থাকা বা সঠিক সংরক্ষণের অভাবে নতুন প্রজন্ম জানেই না কাকে, কোথায় এবং কবে দাফন করা হয়েছিল। শুধুমাত্র মুরুব্বিদের মুখের কথার ওপর নির্ভর করতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে এবং স্মৃতিগুলোকে চিরতরে ডিজিটাল মাধ্যমে সুরক্ষিত রাখতেই আমরা তৈরি করেছি koborosthan.com। এর মাধ্যমে নতুন প্রজন্মসহ যেকোনো আত্মীয়-স্বজন সরাসরি এক ক্লিকেই স্বজনের কবরের অবস্থান ও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

 

১০০% ডাটা রিকভারি ও এনক্রিপ্টেড ব্যাকআপ (নিরাপত্তা গ্যারান্টি):

  • আপনার ডাটা হারানোর বিন্দুমাত্র ভয় নেই। কবরস্থানের এডমিন বা ব্যবহারকারী যেকোনো সময় ডাটাবেজের একটি Encrypted Download File ডাউনলোড করে নিজের কম্পিউটার বা মোবাইলে রেখে দিতে পারবেন।

  • ফাইলটি অত্যন্ত উচ্চমাত্রার এনক্রিপ্টেড হওয়ায় অন্য কোথাও বা অন্য কোনো মাধ্যমে এটি পড়া (Read) বা দেখা সম্ভব নয়।

  • যদি কখনো ওয়েবসাইট ড্যামেজ হয়, হ্যাক হয় বা সারভারের কোনো বড় সমস্যা হয়—তবে এই ডাউনলোড করা ইনক্রিপ্টেড ফাইলটি আবার সফটওয়্যারে আপলোড করলেই সাথে সাথে শতভাগ ডাটা রিকভার হয়ে যাবে।

  • বিটকয়েনের ডিসেন্ট্রালাইজড চেইন কনসেপ্টের মতো, কবরস্থানের ডাটা কারো না কারো কাছে ডাউনলোডেড থাকবেই, ফলে চিরতরে ডাটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

মূল বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন (Features & Specifications):

মৃত ব্যক্তির তথ্য সংরক্ষণ: নাম, ছবি, এনআইডি (NID), মোবাইল নম্বর, জন্ম ও মৃত্যুর তারিখ, স্থায়ী ঠিকানা, ইমামের নাম, গোসল করানো ও কবর খননকারী দলের বিস্তারিত তথ্য।

স্মার্ট সার্চ ও কিউআর কোড (QR Code) সুবিধা:  নাম, এনআইডি বা মোবাইল নম্বর দিয়ে নিমিষেই কবর খুঁজে পাওয়ার সুবিধা।

কবরস্থানের গেটে প্রিন্ট করা QR Code স্ক্যান করেই ভিজিটররা ডিজিটাল কবরস্থানে প্রবেশ করতে পারবেন।

 

প্লট ও ব্লক ট্র্যাকিং: ব্লক, প্লট নম্বর ও সারি (Line) অনুযায়ী নিখুঁতভাবে কবরের অবস্থান নির্ধারণ।

 

অটোমেটিক আয়-ব্যয় ও ফান্ড ম্যানেজমেন্ট: কবরস্থানের কমিটি মেম্বারদের তালিকা, অনুদান, আয়-ব্যয়ের হিসাব এবং ফান্ড রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়।

 

ইনস্ট্যান্ট এসএমএস নোটিফিকেশন: কবরস্থানে কেউ অনুদান/দান করলে দাতার মোবাইলে স্বয়ংক্রিয় ধন্যবাদ ও প্রাপ্তিস্বীকারের SMS চলে যাবে।

 

ডিজিটাল দাফন সনদ (Digital Certificate): কিউআর কোড সম্বলিত ভেরিফাইড ডিজিটাল ডেথ/কবর সার্টিফিকেট ডাউনলোডের সুবিধা।

 

সুবিধা (Advantages):

  • স্মৃতি সংরক্ষণ: পূর্বপুরুষদের ইতিহাস ও দাফনের তথ্য স্থায়ীভাবে নিরাপদ থাকে।

  • সহজ তথ্য প্রাপ্তি: নতুন প্রজন্মের জন্য স্বজনদের কবর খুঁজে বের করা অত্যন্ত সহজ।

  • স্বচ্ছতা ও জবাবদিহিতা: কমিটির আয়-ব্যয় ও তহবিলের হিসাব সম্পূর্ণ স্বচ্ছ থাকে।

  • সহজ এক্সেস: মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার থেকে খুব সহজেই ব্যবহারযোগ্য।

 

 

মূল্য তালিকা ও প্যাকেজ (Pricing Plans):

  • ছোট কবরস্থান প্যাকেজ (৫০ – ১০০টি কবর):

    • রেজিস্ট্রেশন ফি: ১,০০০ টাকা (এককালীন)

    • সার্ভিস চার্জ: মাসিক ১০০ টাকা অথবা বার্ষিক ১,০০০ টাকা।

  • বড় কবরস্থান প্যাকেজ (১০০+ বা তার বেশি কবর):

    • রেজিস্ট্রেশন ফি: ১,০০০ টাকা (এককালীন)

    • সার্ভিস চার্জ: মাসিক ৩০০ টাকা অথবা বার্ষিক ৩,০০০ টাকা।